Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

2 years ago

Mamata Banerjee: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ভোটের সময় ঘোষণা মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলনেত্রী।প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সেই অনুষ্ঠানেই তিনি বলেন দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে বাম, বিজেপি বিভিন্ন বিরোধী দলগুলি একাধিকবার তৃণমূল সরকারকে নিশানা করেছে। 

এদিন তিনি বলেন, 'আমি ইলেকশন করিয়ে দেব। পুজো-টুজো মিটে যাক। কারণ একটা বিল সংশোধন করতে হবে। সেন্ট জেভিয়ার্সের কায়দায় যে বিল করা আছে, সেটা রাজনৈতিক নির্বাচনের নয়। আগামী বিধানসভা নির্বাচনে ওই বিল সংশোধন করব। পুজো ও উৎসব মিটে গেল তারপর নির্বাচন হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে।'

২০১৭ সালে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ছাত্র ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস। হিংসা-হানাহানি বন্ধে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের মতো অরাজনৈতিক ছাত্র সংসদ নির্বাচনের চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। সেই মোতাবেক বিধানসভায় বিল আনা হয়। কিন্তু তারপরও রাজ্যের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে  ভোট হয়নি।  

You might also like!