Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Mamata Banerjee :ডেউচা পাচামিতে এক লক্ষ চাকরির স্বপ্ন দেখালেন মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

বীরভূম, ৬ মে : ‘‘বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের শস্য দেন তা-ই দিয়ে আমরা জীবনধারণ করি। আগামী দিনে ডেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়েদের চাকরি হবে। কোনও ঘরে বেকার থাকবে না। এটা আপনাদের গর্ব।’’ সোমবার জনসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘‘তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’’

মমতা বলেন, ‘‘ন’কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে ৩২ কোটি টাকা লাগে। এই সব টাকা আমরা দিয়েছি। দু’বছর ধরে একটা টাকাও দেয়নি কেন্দ্র। ভেবেছিল আমরা রেশনটা বন্ধ করে দেব, কিন্তু আমরা তা করিনি।’’

বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শতাব্দী। এ বার বিজেপি তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে। সাঁইথিয়া মেলা মাঠে মমতার এদিনের এই জনসভার আয়োজন করা হয়। শতাব্দীর সমর্থনে আগেও বীরভূমে প্রচারসভা করেছেন মমতা।


You might also like!