kolkata

3 years ago

Mamata Banerjee : বাড়ি গিয়ে রিজওয়ানুরের মা'কে ইদের শুভেচ্ছা মমতার, সঙ্গী অভিষেক-বাবুল

Mamata Banerjee went Rizwan's home
Mamata Banerjee went Rizwan's home

 

কলকাতা, ২২ এপ্রিল: ইদের শুভেচ্ছা জানাতে পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়। রিজওয়ানুরের মা-সহ পরিবারের অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা। গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এবারও তার হেরফের হয়নি।

রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নমাজ পাঠের জন্য হাজির হওয়া মুসলিমদের শুভেচ্ছা জানান। তারপরই অভিষেককে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসের লাল মসজিদে যান। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মালা দেন। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে।

You might also like!