kolkata

3 years ago

Mamata Banerjee : বুধবার বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী, আলোর মালায় সেজে উঠবে কল্লোলিনী কলকাতা

mamata banerjee to inaugurate christmas celebration
mamata banerjee to inaugurate christmas celebration

 

কলকাতা, ২০ ডিসেম্বর : যিশু খ্রিস্টের আগমন উৎসব ঘিরে সেজে উঠছে কল্লোলিনী কলকাতা। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার থেকেই কলকাতায় শুরু হয়ে যাচ্ছে বড়দিন উৎসব। প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের ক্রিসমাস উৎসবে যোগ দেন। বুধবারই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে উৎসবে যোগ দিয়ে রাজ্যে বড়দিনের উৎসবের সূচনা করতে চলেছেন তিনি।

বড়দিনের উৎসব পালনে মমতা যোগ দেন সেন্ট জেভিয়ার্স কলেজেও। এবারেও তিনি সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে। উৎসবকে ঘিরে প্রতিবছরই জনসমাগম হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে প্রস্তুতি।

You might also like!