kolkata

2 years ago

Mamata Banerjee :ক্ষতিগ্রস্ত ধানচাষিদের জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৭ অক্টোবর  : পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বৃষ্টিপাতের ঘাটতির কারণে যে সব কৃষক ধান বপন করতে পারেনি, আমরা সেরকম ২.৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করছি। দাবিগুলি বাংলা শস্য বীমা-র অধীনে চূড়ান্ত করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থায়িত ফসল বীমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়ামের পরিমাণ পরিশোধ করি। কৃষকদের কিছু দিতে হবে না।

২০১৯ সালে প্রকল্পটি দেখার পর থেকে, আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটি টাকার বেশি অর্থ দিয়েছি।”


You might also like!