kolkata

3 years ago

Madhyamik Pariksha2023 : এ বারের মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? কী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Madhyamik result 2023
Madhyamik result 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।২ মাসের বেশী সময় অতিবাহিত হয়েছে ইতি মধ্যেই, মধ্যমিকের ফল প্রকাশের দিন সম্পর্কে চর্চাও শুরু হয়ে গিয়েছে, এরই মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দিলেন ফল প্রকাশের দিনক্ষন। সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশিত হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি।প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী মে মাসের মাঝামাঝি ফল প্রকাশিত হতে চলেছে। 

সূত্রের খবর, ফলপ্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া সারা। আগামী দু’এক দিনের মধ্যেই ফলপ্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। 

পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। তার মধ্যে ২টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এই ২টি ধাপ প্রতি বারের মতো হাতেকলমে না করে অনলাইনে করার ইচ্ছেপ্রকাশ করেছিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

You might also like!