kolkata

3 years ago

Madhyamik Examination 2023 : ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ কম

Madhyamik Examination 2023
Madhyamik Examination 2023

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ কম। গতবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। এবার পরীক্ষায় বসছে প্রায় ৭ লক্ষ ছাত্র-ছাত্রী। এবার ২ হাজার ৮৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

নজরদারির দায়িত্বে থাকছেন ৩৫ হাজারের বেশি পরীক্ষক। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করবে পর্ষদ। ইতিমধ্যেই প্রত্যেকটি কেন্দ্র খুঁটিয়ে দেখে নেওয়া হয়েছে পর্ষদের তরফে। ব্যবস্থাপনা ঠিক রয়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে ৪ মার্চ পর্যন্ত। ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। পরের দিন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল। ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা হবে জীবনবিজ্ঞান বিষয়ের। ২, ৩ এবং ৪ মার্চ যথাক্রমে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। যদিও মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনের কারণে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদলেছে। ২৭ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ ওই পরীক্ষা হবে বলে জানিয়েছে পর্ষদ।

You might also like!