kolkata

3 years ago

Madhyamik Result 2023: স্থির হয়ে গেল মাধ্যমিকের ফল প্রকাশের দিন , কীভাবে ফলাফল জানা যাবে জেনে নিন সব তথ্য

Madhyamik result 2023
Madhyamik result 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। আগামীকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষনা করেন আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হবে।মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও এই মর্মে জানান ফলপ্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া সারা। আগামী দু’এক দিনের মধ্যেই ফলপ্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হবে। 

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  ট্যুইট করে জানান ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশিত হতে চলেছে। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ হবে, বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা। প্রসঙ্গত,  পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের।  

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। তার মধ্যে ২টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এই ২টি ধাপ প্রতি বারের মতো হাতেকলমে না করে অনলাইনে করার ইচ্ছেপ্রকাশ করেছিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 

You might also like!