Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

3 weeks ago

CM Suvendu Adhikari: গোঁজামিলে ভর্তি তালিকা! তৃণমূল আমলের বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা বাতিল শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে এসেছে পরিবর্তন। বিভিন্ন ভাতার অঙ্ক বাড়ানোর পাশাপাশি উপভোক্তাদের তালিকায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও। এবার একসঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করল রাজ্য সরকার। পূর্বঘোষণা অনুযায়ী, এতদিন মাসে এক হাজার টাকা করে পাওয়া উপভোক্তারা এ বার থেকে পাবেন দেড় হাজার টাকা। আগস্ট থেকেই বর্ধিত হারে ভাতা কার্যকর হলেও সেপ্টেম্বর মাস থেকে তা নিয়মিত ভাবে পাওয়ার কথা। এদিন নবান্নে কয়েকজন উপভোক্তার হাতে বর্ধিত ভাতার অর্থ তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের সময় তৈরি হওয়া সমস্ত ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘বিগত সরকারের যাবতীয় ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করে দেওয়া হল। আমরা আবার জনকল্যাণ শিবির করব। সেখানে গিয়ে সকলে নতুন করে আবেদন জানাবেন।’’ 

আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক। আমরা আবার গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় ২ দিন ধরে জনকল্যাণ শিবির করব। সেখানে এসে আপনারা নাম লেখান। এছাড়া ‘আপনার সরকার আপনার পাশে’ নামে কর্মসূচিও হবে। সেখানেও আবেদন করতে পারবেন।”   


You might also like!