kolkata

3 years ago

SSC Scam : "কুন্তলদের কে ঢোকাল দলে", মদনের প্রশ্ন ঘিরে জল ঘোলা

Madan Mitra
Madan Mitra

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারিঃ  নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতারিতে, বারবার নাম জড়াচ্ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করার জন্য দলের শীর্ষনেতৃত্বের উদ্দেশে প্রশ্ন রাখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন. 'কুন্তলদের কে ঢোকাল দলে, দল স্পষ্ট করুক'।

পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরতে পরতে সামনে আসছে নতুন নাম! পর্দা উঠছে একের পর এক চরিত্রের ওপর থেকে! সাম্প্রতিকতম সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায়! নিয়োগ দুর্নীতিতে বারবার যখন তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, তখন এনিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র!

অনেক সময়ই নিজের মত সোজাসাপ্টা প্রকাশ করে থাকেন মদনবাবু। এবার তাই হয়েছে। শনিবার প্রচারমাধ্যমের কাছে তাঁর বিস্ফোরক উক্তি, “কুন্তল বলছে সব টাকা দলপতিকে দিয়েছে, তারপর কালীঘাটের কাকু, এদের ছুঁচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে।“ মদনবাবু বলেন, “কুন্তলকে দলের দায়িত্বের চিঠি কে দিয়েছে? কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে? একজন নেতা তো বলুক! তৃণমূল করেন কি করেন না ! তাহলে আমরা পার্টির ছেলেদের বলতে পারি! মমতা বন্দোপাধ্যায়ের দলে এমন চলবে.... এটা মানা যাচ্ছে না। যেসব নাম উঠে আসছে তৃণমূল করে বলে, এত পচা মালেরা তৃণমূল করে! ছি: ... কারা এদের নেতা? কে ঢোকাচ্ছে? এটা খোঁজা হোক।তৃণমূল অবস্থান স্পষ্ট করুক। কারা তৃণমূল করছে? একটা বৈঠক ডাকা হোক! ছিঃ”

You might also like!