kolkata

3 years ago

Kolkata Weather : প্রতিক্ষার অবসান, নামলো স্বস্তির বৃষ্টি

Rain - kolkata
Rain - kolkata

 

কলকাতা, ১৫ই মেঃ অবশেষে নামল শান্তির বারিধারা!দীর্ঘ তাপপ্রবাহের পর সোমবার বিকেল গড়াতেই কলকাতা-সহ হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আকাশে একটু একটু করে মেঘ জমতে থাকে। যদিও আবহাওয়া দফতর থেকে পূর্বেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাষ ছিল, সোমবার সন্ধ্যার মুখেই দেখা গেল সেই ঝড়ের দাপট। সেই সঙ্গে কোনও কোনও জেলায় নামল মুষলধারে বৃষ্টিও।

পূর্ব বর্ধমানের ভাতার বাজারে রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাচ্ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে তাঁর কনভয় আটকে পড়ে। রাস্তার ধারে গাছও ভেঙে যায়। ভেঙে পড়ে তোরণ। একই ছবি দেখা গিয়েছে হুগলি এবং মেদিনীপুরেও। সেখানে এলোমেলো ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টিও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

You might also like!