kolkata

3 years ago

Sukanta Majumdar Keshpur Meeting : হাইকোর্টে মিলল কেশপুরে সুকান্তর সভার অনুমতি

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ১৮ এপ্রিল  : শেষ পর্যন্ত মিলল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কেশপুরের সভার অনুমতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এদিন সুকান্ত মজুমদারের সভার অনুমতি দিয়েছেন।

কেশপুরের বিশ্বনাথপুরের ভাতশালা মাঠে সভা করার জন্য গ্রামের কমিটির তরফে ১৬ এপ্রিল স্থানীয় বিজেপি নেতৃত্বকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবারই পুলিশের তরফে বিজেপিকে জানানো হয় যে কেশপুর থানার পুলিশের কাছে সভাস্থল নিয়ে বেশ কিছু আপত্তি জমা পড়েছে। সেই কারণে ওই জায়গায় সভা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ। এমন পরিস্থিতিতে সভা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি শিবির।

কেশপুরের বিশ্বনাথপুরে বাজার কমিটির সভাপতি মধুসুদন কারক অনুমতি দিয়েও কেন শেষ মুহূর্তে প্রত্যাহার করলেন? তা নিয়ে বিস্মিত আদালত। বাজার কমিটির সভাপতি ছাড়াও আরও দুইজন লিখিতভাবে আপত্তি জানিয়েছেন সভার ব্যাপারে। বিচারপতি মান্থা এদিন ওই বাজার কমিটির সভাপতিকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। বাজার কমিটির সভাপতি মধুসুদন কারককে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে, কেন পরে অনুমতি প্রত্যাহার করলেন তিনি।তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে।

You might also like!