kolkata

2 years ago

Jyotipriyo Mallick : সল্টলেকে ইডি-র দফতরে হঠাৎ হাজির জ্যোতিপ্রিয়-কন্যা, ছিলেন স্বল্প সময়ের জন্য

Priyadarshini Mallick (File picture)
Priyadarshini Mallick (File picture)

 

কলকাতা, ২৯ অক্টোবর : রবিবাসরীয় দুপুরে আচমকাই সল্টলেকে ইডি-র দফতরে দেখা গেল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে। কয়েক মিনিট পর আবার সেখান থেকে বেরিয়েও গেলেন, ছিলেন অতি স্বল্প সময়ের জন্য। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী কেন ইডি দফতরে গিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তাঁর হাতে একটি ফাইল দেখা গিয়েছে। তাতে কিছু কাগজপত্র ছিল। কাগজ জমা দিতেই কেন্দ্রীয় সংস্থার দফতরে প্রিয়দর্শিনী গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

রবিবার দুপুর ১টার পরে প্রিয়দর্শিনী সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তাঁর কাঁধে একটি ব্যাগ ছিল। হাতে ছিল একটি ফাইল। তাতে কী কাগজ রয়েছে, প্রিয়দর্শিনী সেই প্রশ্নের জবাব দেননি। তাঁকে ইডি তলব করেছিল কি না, কোনও নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল কি না, সব প্রশ্নের জবাবেই নীরব ছিলেন মন্ত্রীকন্যা। ইডি দফতরে পৌঁছে তিনি লিফটে উঠে যান। কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠে যান।

You might also like!