kolkata

3 years ago

Mamata Banerjee : 'পাঁচটার চারটেই আমার প্রকল্প', দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

হাওড়া, ৩০ ডিসেম্বর  : সদ্য মাতৃহারা নরেন্দ্র মোদীকে সমবেদনা জানালেন। পাশাপাশি, হাওড়া স্টেশনে রেলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৫টি রেল প্রকল্পের মধ্যে ৪টির পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। হয়েছিল বাজেট বরাদ্দও।

বন্দে ভারত এক্সপ্রেস ছাড়া শুক্রবার মোদী রেলের অন্য যে ৪টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই যে সেগুলির পরিকল্পনা গৃহীত হয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়েছেন মমতা। এর মধ্যে ইউপিএ আমলে তারাতলা-জোকা মেট্রো প্রকল্পের শিলান্যাস করছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

অন্য দিকে, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন এবং উত্তরবঙ্গের ফালাকাটা-গুমানিহাট দ্বিতীয় রেললাইন পাতার কাজের পরিকল্পনা তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারের রেলমন্ত্রী থাকাকালীন চূড়ান্ত হয়েছিল বলে জানান মমতা। পরবর্তী সময়ে তিনি প্রকল্পের বাজেট বরাদ্দ এবং শিলান্যাস করেন বলেও জানান মমতা।


You might also like!