Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal: কলকাতায় জমজমাট ঠান্ডা; শীতের শিরশিরানি গ্রাম বাংলায়, কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ

Kolkata Weather in winter (File Picture)
Kolkata Weather in winter (File Picture)

 

কলকাতা, ১৪ ডিসেম্বর: আকাশ পরিষ্কার, বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া, এরই সৌজন্যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। শীতের শিরশিরানিতে কাঁপছে গ্রাম বাংলা, শহরাঞ্চলেও ঠান্ডা কম নয়। মহানগরীতে তাপমাত্রার পারদ-পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা।

তাপমাত্রার মাপকাঠিতে উত্তরবঙ্গের জেলাগুলিকে এখন টেক্কা দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কালিম্পংয়ের চেয়েও কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। আগামী কয়েক দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহবিদরা।

You might also like!