Breaking News

 

kolkata

3 years ago

IT Raid : তৃণমূল মেয়র পারিষদের হোটেলে হানা আয়কর আধিকারিকদের

Amir Uddin Bobby
Amir Uddin Bobby

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার দুপুরে কলকাতার মৌলালির এক হোটেলে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সূতের খবর বেশ কিছুক্ষন তল্লাশি চলে হোটেলটিতে, নথিপত্র ও খতিয়ে দেখা হয় বলে খবর। জানা গিয়েছে, হোটেলের বিদ্যুতের বিল রয়েছে আমিরের নামে। এখন প্রশ্ন কে এই আমির ? পুরো নাম আমির উদ্দিন ববি। তিনি তৃণমূল মেয়র পারিষদ, সাথে কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তিনি। উল্লেখ্য এই হানা নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। 

বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের ফ্যাক্টরিতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরিতে যাওয়ার পাশাপাশি সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতেও আয়কর হানা হয়েছে।সূত্রের খবর দুই স্থান থেকেই বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। 


You might also like!