kolkata

2 years ago

ISF MLA Naushad Siddiqui : ভাঙড়ে ঢুকতে গেলেই আটকে দিচ্ছে পুলিশ, হাই কোর্টে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

ISF MLA Naushad Siddiqui (File Picture )
ISF MLA Naushad Siddiqui (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবারের পর গত রবিবার ফের ভাঙড়ে যাওয়ার চেষ্টা করেন বিধায়ক। কিন্তু ফের পুলিশের বাধার মুখে পড়েন।এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।অভিযোগ নিজের নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে যেতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। 

ভাঙড়ের বিধায়কের প্রশ্ন, ‘‘কেন বার বার পুলিশ বাধা দিচ্ছে? ১৪৪ ধারা জারি থাকার কথা বলা হচ্ছে শুধু।’’ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে বার বার সংঘর্ষ, বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। গত মঙ্গলবার গণনার দিনও প্রাণহানি হয়েছে সেখানে। কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। তাঁদের মধ্যে দু’জন ছিলেন আইএসএফ কর্মী। এক জন গ্রামবাসী বলে দাবি। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি সেই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত চেয়েছেন।

You might also like!