
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিন। ১৫ই মে-র বদলে ১৮ই মে হাওড়া-পুরী রুটে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের খবর ১৮ই মে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর ভারচুয়ালভাবে উদ্বোধনের পর ভূবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত আসবে ওই বন্দে ভারত ট্রেনটি।
হাওড়া-পুরী রুটের যাত্রায় বন্দে ভারত দাঁড়াবে ৬টি স্টেশনে। স্টেশনগুলো হল- খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। এই ট্রেনে থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ৫০০ কিলোমিটারের যাত্রাপথে মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।
এই রুটে বন্দে ভারতে যাতায়াত ও ক্যাটারিং চার্চ মিলে এর ভাড়া হতে পারে ১৫৯০ টাকা করে।
