Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast:তিলোত্তমায় ১৯-এর ঘরেই নামল পারদ, ভোরে ও রাতে অনুভূত হচ্ছে হালকা শীত

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৩ নভেম্বর : উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, সামান্য কমতে পারে তাপমাত্রার পারদও, সেই মতো বৃহস্পতিবারই কলকাতায় সামান্য কমেছে পারদ। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তবে তা খুব বেশি নয়। আগামী চার দিনে রাতের তাপমাত্রা অথবা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানানো হয়েছে। তবে ভোরে এবং রাতে শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা অনুভূত হচ্ছে এখনও।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে ঠান্ডা। আগামী তিন-চারদিনে দক্ষিণ ও উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ২৬ নভেম্বর নাগাদ। ২৭ তারিখ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটির অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি। তবে, আগামী ৫ দিনের সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বঙ্গভূমিতে।


You might also like!