kolkata

2 years ago

Shuvendu Adhikari: তোষণের রাজনীতির নামে মমতাকে একহাত শুভেন্দুর

Shuvendu Adhikari (File Picture)
Shuvendu Adhikari (File Picture)

 

কলকাতা, ১১ আগস্ট: তোষণের রাজনীতির নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

টুইটাড়ে শুভেন্দুবাবু লিখেছেন, ”তোষণের রাজনীতির মূল উদ্দেশ্যই হলো ক্ষমতা দখল করে শোষণ করা। তাই যেকোনো প্রকারেই ক্ষমতা দখল করার পথ প্রশস্ত করার অন্যতম উপায় হলো বিভাজন ও তোষণের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে রাখা। সেক্ষেত্রে প্রকৃত উন্নয়ন করার প্রয়োজনই নেই।

কিন্তু মুশকিল হলো সেই ক্ষমতা দখলের পথে যদি কেউ বাধা হয়ে ওঠে, এবং সেই ব্যক্তি যদি সেই সম্প্রদায়ের হন যে সম্প্রদায়ের লোকজন কে তোষণ করা হচ্ছে, তাহলেও তার জন্য কোনো ছাড় নেই। আজকের দিনের দুই বিপরীত চিত্র তুলে ধরলাম; এক দিকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মডেল; আর এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক তোষণের রাজনীতির নেতিবাচক কর্মকাণ্ডের কুফল। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে।”


You might also like!