Breaking News

 

kolkata

2 years ago

Abhishek Banerjee:তৃণমূলকে জেতালে ডিসেম্বরের মধ্যেই মিলবে আবাসের বাড়ি : অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

সিতাই : আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে না। তৃণমূলকে জেতালে ডিসেম্বরের মধ্যেই মিলবে আবাসের বাড়ি।  কোচবিহারের সিতাইয়ের প্রচার সভা থেকে এমনই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করেন অভিষেক। জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ছাড়াও ছিলেন উদয়ন গুহ সহ জেলা নেতৃত্ব। এদিন প্রচার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তোলেন অভিষেক। তাঁর কথায়, ‘আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে না।’ আসন্ন নির্বাচনে কোচবিহারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যে এলাকার বাসিন্দারা আবাসের ঘর পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে নিশীথ প্রামাণিককে নিশানা করে অভিষেক বলেন, ‘নিশীথ কোনওদিনও আমজনতার কথা ভাবেননি। তাঁদের জন্য কিছু করেননি।’

You might also like!