Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Vice Chancellor Buddhadev Sau:"আমিও ব়্যাগিংয়ের শিকার", প্রকাশ্যে ক্ষোভ যাদবপুরের উপাচার্যর

Vice Chancellor Buddhadev Sau
Vice Chancellor Buddhadev Sau

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ছাত্রমৃত্যু ঘিরে যখন উত্তাল পরিস্থিতি, সেই সময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ।

লাগাতার ছাত্র আন্দোলনে বীতশ্রদ্ধ হয়ে সরাসরি মুখ খুললেন তিনি। জানালেন, তিনিও ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। বড় মাথারা ইন্ধন জোগাচ্ছেন ছাত্রদের। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হচ্ছে না তাঁকে।

শনিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন। তিনি বলেন, "আমারও পদত্যাগ দাবি করছেন। অন্যায্য দাবি করছেন পড়ুয়ারা, আমার পদত্যাগ চাইছে। আমিও ব়্যাগিংয়ের শিকার। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। এর পিছনে বড় মাথা রয়েছে। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। চাপ নিতে না পেরে ডিন অফ স্টুডেন্টস হাসপাতালে ভর্তি।"

You might also like!