Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Howrah Maidan Dharmatala metro service: ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর সম্ভাবনা

Howrah Maidan to Dharmatala metro service (File Picture)
Howrah Maidan to Dharmatala metro service (File Picture)

 

কলকাতা  : হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে চলতি বছরের ডিসেম্বর মাসেই। মেট্রো রেল সূত্রের খবর, নভেম্বরে পরীক্ষামূলক ভাবে লাইলে মেট্রো চালানো হবে। ছাড়পত্র মিললেই চলতি বছরের ডিসেম্বর মাসেই শুরু হবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা।

১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। আগামি বছর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পূর্ণাঙ্গ রুটের মেট্রো পরিষেবা শুরু হবে চলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বউবাজারে ‘গ্রাউন্ড ফ্রিজিং’ প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। ভারতে এই প্রথবার মেট্রোর কাজে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

কেএমআরসিএলের সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা ২০২৪ সালে জুন থেকেই শুরু হবে। পুজোর পরই কাজ শুরু আর পরিকল্পনা রয়েছে। প্রায় ৬-৭ মাস সময় লাগবে সমগ্র প্রক্রিয়া শেষ করতে। সুবোধ মল্লিক স্কোয়ারে এক অংশে কাজ চলবে।

এই প্রকল্পের জন্য রাজ্যের কাছে অর্থ চেয়েছে কেন্দ্র। প্রকল্পের কাজের জন্য ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। তবে রাজ্যের তরফে এখনও কোনও জবাব পাওয়া যায়নি বলে সূত্রের খবর। বউবাজার এলাকায় মেট্রোর কাজ করতে গিয়ে বেশ কয়েকবার বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মেট্রোর সুরঙ্গে পথ তৈরি করতে গিয়ে মাটি ধসে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিয়েছিল। তাই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো এখনই ছোটানো যাচ্ছে না। রাতারাতি বিপদ মাথায় নিয়ে ঘরছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে। এই অংশে গ্রাউন্ড ফ্রিজিং টেকনোলজির ব্যবহার করা হবে।

এই প্রযুক্তিতে ভূগর্ভে তরল নাইট্রোজেন প্রবেশ করানো হয় এবং গ্রাউন্ড ফ্রস্ট পদ্ধতিতে মাটির নীচের জল সম্পূর্ণ ফ্রিজ করে দেওয়া হয়। আর এই আধুনিক পদ্ধতির ফলে আগামি দিনে বিপদ এড়ানো সম্ভব হবে। নরওয়ের এক সংস্থা এই কাজ করবে বলে জানা গিয়েছে। তার জন্য বউ বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে জন্য এখনও কিছুটা সময় লাগছে। ২০২৫ সালের আগে ওই এলাকার ঘরছাড়াদের ঘরে ফেলান যাবে না।

মেট্রো সূত্রে খবর, এই নতুন মেট্রোর রুট হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশন। যাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। অত্যাধুনিক ব্যবস্থা থাকছে এই পথে।



You might also like!