Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Howrah Maidan Metro: খুব শীঘ্রই চালু হবে হাওড়া-ধর্মতলা মেট্রো পরিষেবা, জায়গা খোঁজা হচ্ছে পার্কিংয়ের

Howrah Maidan Metro
Howrah Maidan Metro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ছুটবে মেট্রো। কবে চালু হবে পরিষেবা তা নিয়ে চলছিল জোর জল্পনা। এই প্রশ্নেরও উত্তর মিলবে খুব শীঘ্রই। কারণ ইতিমধ্যেই হাওড়া ময়দানের বঙ্গবাসী স্টেশনের যাত্রীদের জন্য বিকল্প পার্কিংয়ের জায়গা খোঁজা হচ্ছে।

জানা গিয়েছে, হাওড়া ময়দানের বঙ্গবাসী চত্বরে নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের বাইক পার্ক করা হয় ওই চত্বরে। একইসঙ্গে হাওড়া ময়দানের শ্রী মার্কেটে ১২৯টি অস্থায়ী দোকান রয়েছে।

ওই অস্থায়ী দোকানগুলি ভেঙে পার্কিংয়ের পরিকল্পনা করা হয়েছে। আর ওই স্টলগুলির জন্য বঙ্গবাসী চত্বরেই একটি ভবন তৈরি করে দেওয়া হবে। ফলে, মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করা হবে। তারপরেই বাস্তবায়িত করা হবে এই মেট্রো প্রকল্প।


You might also like!