Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Lok Sabha 2024:ভোটের আগে কোন জেলায় কত কোম্পানি বাহিনী?জানিয়ে দিল কমিশন

force
force

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ: রাজ্যের ৩৫ টি পুলিশ জেলাতেই কেন্দ্রীয় বাহিনীকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।কমিশন সূত্রের খবর, ভোটের আগে দুই পর্বে মোতায়েন করা হবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম পর্বে ১ মার্চের মধ্যে রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। দ্বিতীয় পর্বে ৭ মার্চের মধ্যে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী।

এই ১৫০ কোম্পানি বাহিনী দুই পর্বে ৭ মার্চের মধ্যে রাজ্যের সব প্রান্তে মোতায়েন হবে। এই বাহিনীর কাজ এলাকায় টহলদারি এবং রুট মার্চ চালানো। পুলিশের নোডাল অফিসার এবং কমিশনের (Election Commission) শীর্ষ আধিকারিকদের বৈঠকে বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট ঘোষণার পর আরও বাহিনী আসবে।

দার্জিলিংয়ে প্রথম পর্বে ৩ কোম্পানি, দ্বিতীয় পর্বে ২ কোম্পানি, শিলিগুড়িতে দুই পর্বে এক এক করে দুই কোম্পানি, কালিংপংয়েও এক এক করে দুই কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। দুই পর্ব মিলিয়ে কোচবিহারে ৫ কোম্পানি, আলিপুরদুয়ারে ৩ কোম্পানি, জলপাইগুড়িতে ৪ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৩ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা দেখেছে মালদহ-মুর্শিদাবাদ। এবার মালদহে আগেভাগে ৭ কোম্পানি এবং মুর্শিদাবাদে আগেভাগে ৮ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। নদিয়াতেও মোতায়েন হচ্ছে ৮ কোম্পানি বাহিনী। হাওড়া জেলায় সব মিলিয়ে ৯ কোম্পানি, হুগলি জেলায় ৯ কোম্পানি এবং কলকাতা পুলিশ জেলায় ১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। গোটা উত্তর ২৪ পরগনায় ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সন্দেশখালি যে পুলিশ জেলায় পড়ে, সেই বসিরহাট পুলিশ জেলায় মাত্র ৩ কোম্পানি বাহিনী আগে থেকে মোতায়েন করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় আপাতত মোতায়েন হচ্ছে ৯ কোম্পানি বাহিনী। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পুলিশ জেলায় মোতায়েন হচ্ছে ৪ কোম্পানি করে বাহিনী। ঝাড়গ্রামে মোতায়েন হচ্ছে ৩ কোম্পানি। দুই বর্ধমান মিলিয়ে ১১ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হছে।


You might also like!