kolkata

2 years ago

Dengu Update in WB : পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ

Dengue in Kolkata (Symbolic picture)
Dengue in Kolkata (Symbolic picture)

 

কলকাতা, ৩১ অক্টোবর : উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি। পরিসংখ্যান জানাচ্ছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ এবারই, আরও ধরা পড়েছে এই পরিসংখ্যানে। এ অবস্থায় পুরসভা ও মিউনিসপ্যালিটিগুলিকে নির্দেশ পাঠানো হচ্ছে বলে খবর।

মঙ্গলবার স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫। গত বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ২৬৪ জন। ২০২০-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন।

স্বাস্থ্য ভবনের নথি অনুযায়ী, চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সব মিলিয়ে চিন্তা বাড়ছে ডাক্তারদের। স্বাস্থ্য-বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, উৎসবের মরশুমে হয়তো কিছুটা হলেও ডেঙ্গি-সংক্রমণে রাশ পড়ানো গিয়েছে। কিন্তু সেই আশা যে ভুল, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মহালয়া থেকে দশমী পর্যন্ত ডেক্রি আক্রান্তের পরিসংখ্যানে।

এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাই বিভিন্ন পুরসভাগুলিকে আরও একবার সতর্ক করছেন যে কোনও ভাবেই মশা দমনের কাজে ঢিলেমি দেওয়া যাবে না। এখন আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে নতুন করে হয়তো জলও জমবে না। তবে আগেই জমা-জলে যে সব মশার জন্ম হয়েছে, সেই মশার উৎসস্থলগুলিকে ধ্বংস করতে হবে। এই মর্মে পুরসভা ও মিউনিসপ্যালিটিগুলিকে নির্দেশ পাঠানো হচ্ছে বলে খবর।

You might also like!