Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Water logging in Kolkata: রেমালের দাপটে অতিবৃষ্টি, জল জমল তিলোত্তমায়

Heavy rain due to rain, water overflows
Heavy rain due to rain, water overflows

 

কলকাতা, ২৭ মে: ঘূর্ণিঝড় ''রেমাল'' স্থলভাগে আছড়ে পড়ায় রবিবার রাতে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যায়। তারফলে তিলোত্তমায় শুধু জমা জল নয়, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ছবিও সামনে এসেছে। উপড়ে পড়েছে বেশ কিছু গাছও।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতেই ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় রেমালের। হাওয়া অফিসের সূত্রে জানা গেছে, বাংলাদেশের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝে মংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের দাপট কমলেও আগামী বুধবার পর্যন্ত গোটা বাংলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

You might also like!