Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

C V Anand Bose: বিশ্বভারতীর ফলক বিতর্কে আরও কড়া রাজ্যপাল

CV Anand Bose (File picture)
CV Anand Bose (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বভারতীর উপাচার্যকে বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে চিঠি লিখলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।চিঠি তে তিনি সাফ জানান রবীন্দ্রনাথের স্মৃতি মোছার চেষ্টা চলছে। অন্যায় বরদাস্ত করা হবে না।

ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া শান্তিনিকেতনের নামফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তা নিয়ে সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা প্রাপ্ত শান্তিনিকেতনের নামফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে উপাচার্যকে ভুল সংশোন করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারীও । উপাচার্যের ‘ইগো’কেও আক্রমণ করলেন। রাজ্যপালও চিঠি লিখেছিলেন বিদ্যুৎ চক্রবর্তীতে। পালটা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন উপাচার্য।  

সেই বিতর্ক এখনও থামেনি। এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন ফের বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি পাঠালেন তিনি। বললেন, “রবীন্দনাথের স্মৃতি মোছার চেষ্টা চলছে। বিশ্বভারতীতে নিয়ম ভাঙা হয়েছে।” এই বিষয়টি যে বরদাস্ত করা হবে না, এদিন সাফ তা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল।

You might also like!