Breaking News

 

kolkata

3 years ago

C V Anand Bose : গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে খুশি রাজ্যপাল, কপিল মুনির মন্দিরে দিলেন পুজো

C V Anand Bose
C V Anand Bose

 

গঙ্গাসাগর, ৮ জানুয়ারিঃঅফিসিয়ালি আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলা শুরুর আগে গঙ্গাসাগরে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রবিবার দুপুরে হেলিকপ্টারে তিনি আসেন গঙ্গাসাগরে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন হেলিপ্যাডেই রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। এদিন মেলা প্রাঙ্গন ঘুরে দেখার পর বিকেলে মেলার কপিল মুনির মন্দিরে পূজা দেন রাজ্যপাল। মেলার প্রস্তুতি দেখে যথেষ্ট খুশি তিনি। এজন্য সুন্দরবন উন্নয়ন দফতর ও দফতরের মন্ত্রী এবং দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল।

তিনি বলেন, গঙ্গাসাগর প্রাঙ্গন দেশের মধ্যে অন্যতম ধর্মীয় স্থান। আর এই গঙ্গাসাগর মেলা সারা বিশ্বের মধ্যে অন্যতম ধর্মীয় সমাবেশ স্থল। এই মেলা যেমন নানা ধর্মের মিলনস্থল, তেমনি এই মেলা মানবতা ও একাত্মতার অন্যতম ধারক। এবারের মেলা যাতে সুষ্ঠ, শান্তিপূর্ণ ভাবে শেষ হতে পারে সেই কামনা করেন রাজ্যপাল।

You might also like!