kolkata

3 years ago

CV Anand Bose in Rishra : রিষড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস

CV Anand Bose
CV Anand Bose

 

কলকাতা, ৪ এপ্রিল : রিষড়ায় অশান্তি ঘটনা শোনার পরেই নিজের বক্তব্য জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজের দার্জিলিং সফর কাটছাঁট করে ফিরে আসেন তিনি। মঙ্গলবার শহরে পৌঁছেই তিনি রওনা দেন রিষড়ায়।

রাজ্যপাল কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের জানান, 'যে অশান্তির ঘটনা ঘটছে বিগত কয়েকদিন ধরে, তা আমরা সবাই জানি। সাধারণ মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে, সেই অধিকার হনন করা যাবে না। বাংলার মানুষ অনেক সহ্য করেছে। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।'

রাজ্যপাল বলেন, ‘সমাজে এই ধরনের অশান্তি চিরকালের জন্য বন্ধ হওয়া প্রয়োজন। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে তাঁরা শান্তিতে থাকতে পারবেন এবং রাজনৈতিক হিংসা বন্ধ হবে।’ এদিন রাজ্যপালের কনভয়ের সঙ্গে বেশ কটি গাড়ি ছিল। ছিল নিরাপত্তার পর্যাপ্ত আয়োজন।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব রকম ভাবে তৎপর হয়েছে পুলিশ। ঘটনার জেরে রিষড়ার কিছু এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং উত্তরপাড়ার মধ্যে দিয়ে তিনি অকুস্থলে যান। কথা বলেন পুলিশ, স্থানীয় এক-আধজনের সঙ্গে। প্রশ্ন করেন, কড়া ব্যবস্থা নেওয়ার আগাম নির্দেশ থাকলেও কেন পুলিশ অবস্থার সামাল দিতে পারল না?

সোমবারের অশান্তির পরে মঙ্গলবারও থমথমে রিষড়ার পরিবেশ। ৪ নম্বর রেলগেটে মতায়েন প্রচুর পুলিশ। এলাকায় দোকানপাট বন্ধ। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই বিষয় সতর্ক পুলিশ।


You might also like!