Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Road Accident at Eco Park : জয়রাইডে বেরিয়ে সিগন্যাল ভেঙে ধাক্কা, ট্রাফিক কনস্টেবলকে ‘মার’, ধৃত কীর্তিমান

Road Accident (Symbolic Picture)
Road Accident (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিউটাউনের ইকোপার্কের কাছে বন্দের মোড়ে জয়রাইডে বেরিয়ে সিগন্যাল ভেঙে এক ব্যক্তিকে ধাক্কা মারে এক মদ্যপ তরুণ-তরুণী। পথ দুর্ঘটনায় জখমকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁকে মারধর  করে এই মদ্যপ তরুণ-তরুণী। 

বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিট, কদমপুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটোস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী গৌতম কর্মকার। বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঝালিগাছির বাসিন্দা। পর পর দুটি সিগন্যাল লাল থাকায় তিনি রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকোপার্কের দিকে আসছিল দুটি বাইক। 

বন্দের মোড় সিগন্যাল ভাঙে বাইক দুটি। ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় গৌতমবাবু ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় ট্রাফিক সিগন্যালে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক-যুবতী নেমে ওই ট্রাফিক কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। তাঁর পা, হাতে এবং চোখের নিচে আঘাত লাগে। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দা। কাছেই ইকোপার্ক থানা। প্রায় সঙ্গে সঙ্গে আসে বিশাল পুলিশবাহিনী। ট্রাফিক কনস্টেবলকে যে যুবক মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। বারবার সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টাও করে। পরে তাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়।

You might also like!