Breaking News

 

kolkata

3 years ago

Kesrinath Tripathi : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

Kesri Nath Tripathi ,
Kesri Nath Tripathi ,

 

প্রয়াগরাজ, ৮ জানুয়ারি : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা কেশরীনাথ ত্রিপাঠী। বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোর ৫টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন কেশরীনাথ। তাঁর হাত ভেঙে গিয়েছিল। সেই সঙ্গে ছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। সার্বিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। বাংলার প্রাক্তন রাজ্যপালকে রাখা হয়েছিল আইসিইউতে। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে সম্প্রতি বাড়িতে আনা হয়েছিল। এদিন ভোরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তার আগে তিন বার উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ ছিলেন। উত্তরপ্রদেশের মন্ত্রীও ছিলেন।

এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী কেশরীনাথ ত্রিপাঠী ১৯৩৪ সালে ১০ নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন। হিন্দিতে কবিতা লিখতে পছন্দ করতেন। তাঁর একাধিক কবিতার বই আছে। শুধু পশ্চিমবঙ্গ নয় অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিহার, মেঘালয়, মিজোরামের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন।


You might also like!