
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বিকালে নাগেরবাজার এলাকার ডায়মন্ড সিটি নামের একটি বহুতলের ১৬ তলায় ওই আগুন লাগে।১ ঘন্টার ও বেশী সময় ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, ঘটনার উৎসস্থলে পৌঁছতেই পারেনি দমকলবাহিনী।
সূত্রের খবর, বহুতলের ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে দমকল বাহিনী। তাদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে থাকতে পারে। ডায়মন্ড সিটির এই বহুতলটি একটি আবাসন। ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে আবাসনের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসির মেশিনের উপর থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ওই ফ্ল্যাটের অন্যান্য জানলা দিয়েও বেরিয়ে আসছে কালো ধোয়া। আপাতত ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল।
বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন।
