kolkata

3 years ago

Fire : গোলপার্কে পরিত্যক্ত বাড়িতে আগুন, দমকলের তৎপরতায় অল্প সময়েই নিয়ন্ত্রণে

fire break out at a house in golpark
fire break out at a house in golpark

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : দীর্ঘ দিন বন্ধ থাকা, পরিত্যক্ত একটি বাড়িতে অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার গোলপার্ক এলাকায়। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ গোলপার্কে, সিটি কলেজের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই দু''টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। দমকল বাহিনী সিঁড়ির সাহায্যে বাড়ির দোতলায় উঠে দরজা ভেঙে ঢোকেন।

কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। কিন্তু কী করে পরিত্যক্ত বাড়িতে আগুন লাগল, তা জানা যায়নি। প্রতিবেশীদের থেকে পুলিশ ও দমকল জানতে পেরেছে, ওই বাড়িটি গত তিন বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

You might also like!