kolkata

3 years ago

Weather Forecast:অবশেষে স্বস্তির পূর্বাভাস! সপ্তাহান্তে গরম থেকে স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের কিছু জেলা

weather 5
weather 5

 

কলকাতা, ১৯ এপ্রিল : গা জ্বালানো গরম থেকে অবশেষে স্বস্তির পূর্বাভাস! অবশেষে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দফতর।

গত কয়েক দিন ধরে দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। বুধবারও প্যাচপ্যাচে গরমে ঘুম ভেঙেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ইতিমধ্যেই টপকেছে ৪০ ডিগ্রি। এই অসহনীয় গরম থেকে বাঁচতে সকলেই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২২ এপ্রিল থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ, আর মাত্র কয়েক দিন এই দহনজ্বালা সইতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।






You might also like!