Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Lok Sabha Election 2024:ভোট পরবর্তী হিংসার আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে,নির্বাচন মিটে গেলেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী

Center wants to keep forces
Center wants to keep forces

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২১-এর বিধান সভা ভোট মেটার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হয়। সেই হিংসায় আক্রান্ত হন বিরোধীরা। বিরোধী দলের দশ জনেরও বেশি কর্মী সমর্থকের মৃত্যু হয়। অনেকে আহত হন। শাসকদলের অভিযোগের আঙুল ওঠে। এবার লোকসভা ভোট মিটলে তেমনই হিংসার আশঙ্কা করছেন গোন্দেয়রা। তাই ভোট পরও বেশ কিছু দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

মূলত সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এ বার লোকসভা নির্বাচনের পরে এ রাজ্য সন্ত্রাসের ছবি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী এ রাজ্য থেকে প্রত্যাহার করা হলেই শুরু হতে পারে সংঘর্ষ।

তাই আগামী ৪ জুন, লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও আরও প্রায় ১৫ দিন এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়ন রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিআইএসএফ-এর কর্তা বলেন, ‘‘পরিস্থিতি অনুযায়ী ১৫ দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী। তা-ও স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, ২০২১-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের নির্দেশে তার তদন্তভার নিয়ে ৩০টিরও বেশি মামলা দায়ের করে সিবিআই। শাসক দলের কয়েক জন সমর্থক জেল হেফাজতে রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়, শুধুমাত্র ভোট পরবর্তী হিংসার ঘটনা নয়, বিগত বছরে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা অবনতির একের পর এক বড় বড় ঘটনা ঘটে চলেছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।তাই ভোট মিটলেও বাহিনী রাখতে চায় কেন্দ্র।


You might also like!