Breaking News

 

kolkata

3 years ago

Manik Bhatterjee : পরীক্ষার পর আট বছর ধরে আঁধারে চাকরিপ্রার্থী, মানিককে বিপুল জরিমানা

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

কলকাতা, ১৬ জানুয়ারি  : ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন মালারাণী পাল। কিন্তু অভিযোগ, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, পর্ষদ তাঁকে জানায়নি। মামলাকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু'টি পরীক্ষাতেও বসতে পারেননি তিনি। ফলে বঞ্চিত হয়েছেন। পরীক্ষার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেই দায়ী করল কলকাতা হাই কোর্ট।

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মর্মে মানিককে দু’লক্ষ টাকা জরিমানা করেন। একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, মানিককে ওই অর্থ দিতে হবে ১৫ দিনের মধ্যেই।

নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মানিককে দু’লক্ষ টাকার জরিমানা করে হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই পরীক্ষার্থীর হয়ে মামলা করেছিলেন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়। সেই আবেদনের শুনানিতেই তৃণমূলের বিধায়ক মানিককে জরিমানার নির্দেশ দেন বিচারপতি।

মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বলেছেন, এখন মানিক যে হেতু জেলে রয়েছেন, তাই সেখানে হাই কোর্টের প্রতিলিপি নিয়ে তাঁকেই যেতে হবে।

You might also like!