Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

WBTC Pujo Parikrama: সরকারি বাসে বনেদি বাড়ির পুজো পরিক্রমা সঙ্গে ভোগ! ব্যাবস্থাপনায় WBTC

Pujo Porikroma WBTC (File Picture)
Pujo Porikroma WBTC (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই এই পুজোয় বিশেষ পরিবহণ ব্যাবস্থা নিয়ে আসতে চলেছে রাজ্য সরকারের পরিবহণ পরিবহণ দপ্তর। এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে '২০২৩ পুজো পরিক্রমা'। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বনেদি বাড়ির পুজো ঘুরে দেখাবে এই পরিবহণ ব্যাবস্থা। ভলবো বাসে চেপে আপনি পৌঁছে যেতে পারেন সেরা বনেদি বাড়ির পুজোগুলিতে। প্রতি দিন এসপ্ল্যানেড বাস টার্মিনাল থেকে এই বাস ছাড়বে সকাল ৮ টায়। রিপোর্টিং-এর সময় ৭.৩০। সেরা বনেদি বাড়ির পুজোর মধ্যে রয়েছে শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, বদন চন্দ্র রায় বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ির আটচলার পুজো, সাবর্ণ রায় চৌধুরীদের মেজো বাড়ির পুজো, ইত‍্যাদি। এই প্যাকেজের ভাড়া হল ১৯০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন‍্য ১৩০০ টাকা। এবং ০-৫ বছরের শিশুদের ভাড়া লাগবে না। এই প্যাকেজের আওতায় পুজো পরিক্রমার সাথে দর্শনার্থীরা পেয়ে যাবেন, সকালের খাবার, দুপুরের ভোগ, বিকালের স্ন্যাকস। সঙ্গে চা বা কফি। বুকিং জন্য অনলাইন এবং অফলাইনে করা যাবে। অনলাইনের জন্য https://wbtconline.in/home ওয়েবসাইট মারফত করা যাবে।

You might also like!