kolkata

3 years ago

Rose Valley Scam : রোজভ্যালিকাণ্ডে ১১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ED seizes more property in Rosevalley case
ED seizes more property in Rosevalley case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক তছরুপ কেলেঙ্কারিতে মোট ১১৭১.৭১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি এই কথা জানিয়েছে ইডি।২০০২ সালে আর্থিক তছরুপের আইনে বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির ওই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন করে যে ৫৪ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহারে একাধিক বাড়ি, জমিও রয়েছে।

২০১৫ সালের মার্চ মাসে রোজভ্যালির কর্ণধার গৌতমকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে জেলে রয়েছেন গৌতম। এর পর যত তদন্ত এগিয়েছে, একের পর তথ্য হাতে পেয়েছেন বলে দাবি করেছেন তদন্তকারীরা। গৌতমের পাশাপাশি, তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডুকেও গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করেছিল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 

গৌতমকে গ্রেফতারের পর তাঁর বিপুল সম্পত্তির হদিস পান তদন্তকারীরা।দামি গাড়ি থেকে মোটা অঙ্কের জীবনবিমা সব মিলিয়ে রোজভ্যালির যে সব স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি টাকা।

You might also like!