Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Eco Park Kolkata: বদল হচ্ছে ইকো পার্ক খোলা-বন্ধের সময়, জেনে নিন সব তথ্য

Eco Park (File Picture)
Eco Park (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালি বরাবরই উৎসব প্রিয়, দুর্গাপুজো শেষ হলেও এখনো কিছু অনুষ্ঠান বাকি রয়েছে , আর এর পাশাপাশি ছুটির মরসুম থাকায় বাঙালির ঘোরাফেরার পালেও যে হওয়া লাগবে তা আে বলার অপেক্ষা রাখে না। শহরবাসীদের ঝটিতি ভ্রমণের জন্য তালিকায় অন্যতম পছন্দের জায়গা ইকো পার্ক। তবে জানেন কী পয়লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে পার্ক খোলা ও বন্ধের সময়? 

ইকো পার্কের দেখভালের দায়িত্ব রয়েছে হিডকোর উপর। হিডকোর তরফে জানানো হয়েছে, সামনেই আসছে শীতের মরশুম। সেদিকে নজর রেখেই অন্যান্য বছরের মতো এবারও বদলে যাচ্ছে পার্ক খোলা বন্ধের সময়। কর্তৃপক্ষের তরফে নোটিস জানানো হয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইকো পার্কের গেট খোলা হবে সকাল ১১টায়। বন্ধ হবে সন্ধে সাড়ে সাতটায়। 

রবিবার বা অন্যান্য ছুটির দিনের ক্ষেত্রে বাড়বে পার্কে বেড়ানোর সময়। সকাল সাড়ে দশটাতেই ঢোকা যাবে পার্কে। গেট বন্ধ হবে রাত সাড়ে সাতটায়। তবে ওই দিনগুলো পার্কে প্রবেশ করা যাবে সন্ধে সাতটা পর্যন্ত। কারণ সাতটায় বন্ধ হয়ে যাবে পার্কের টিকিট কাউন্টার। পয়লা নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ঢোকা ও বেরনোর সময়ে একই থাকবে। তবে আগের মতোই সোমবার বন্ধ থাকছে ইকো পার্ক। তবে যদি কোনও উৎসবের দিন সোমবার পড়ে সেক্ষেত্রে পার্ক খোলা রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে প্রার্তভ্রমণকারীদের ক্ষেত্রে নিয়মের কোনও বদল হচ্ছে না।

কচি কাচা থেকে কলেজ পড়ুয়াদের ডে-আউট , সদ্য প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিক-প্রেমিকার ডেটিং থেকে সপরিবারে পিকনিক সবেরই ডেস্টিনেশন হয়ে ওঠে ইকো পার্ক। ভারতীয় যাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, নিক্কোপার্কের পাশাপাশি এই মরশুমে ভিড় বাড়ে আকার আয়তনে বৃহত্তম ইকো পার্কেও। ২০০ একর জলাশয়-সহ ৪৮০ একর জমি নিয়ে তৈরি এই পার্ক অবস্থিত নিউটাউনে। সিটি সেন্টার ২ ও প্যাঁচার মোড় থেকে অনতি দূরে অবস্থিত এই পার্কে ছুটির দিনে পা রাখার জায়গা থাকে না শীতের মরশুমে। 

You might also like!