kolkata

1 hour ago

OBC Bill West Bengal: ওবিসি বিল ঘিরে বিধানসভায় নাটক, ভোটাভুটি এড়িয়ে ওয়াকআউট ঋত তৃণমূলের একাংশের

Confusion in Ritabrata Camp During OBC Bill Vote as MLAs
Confusion in Ritabrata Camp During OBC Bill Vote as MLAs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ওবিসি বিল পেশের পর বিধানসভায় তৈরি হল নাটকীয় পরিস্থিতি। বিলটি নিয়ে অবস্থান কী হবে, তা নিয়ে ‘ঋত তৃণমূল’-এর বিধায়কদের মধ্যেই তৈরি হয় বিভ্রান্তি। তাঁরা কি সরাসরি বিরোধিতা করবেন, নাকি অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যাবেন—তা নিয়ে চলতে থাকে জল্পনা। শেষ পর্যন্ত একাংশ বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। তবে পাঁচজন বিধায়ক ভিতরেই থেকে যান। যদিও তাঁরা অধিবেশনে উপস্থিত থাকলেও ভোটাভুটির সময় অংশ নেননি। এই পাঁচ বিধায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁদের অভিনন্দন জানান বেলেঘাটার ‘কালীঘাটপন্থী’ বিধায়ক কুণাল ঘোষ। পরে ভোটাভুটি শেষ হওয়ার পর ফের অধিবেশন কক্ষে ফিরে আসেন ঋতব্রতপন্থী বিধায়করা।

সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ওবিসি সংশোধনী বিল পেশ হয়। বিল নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়। তারপরই আসে ভোটাভুটির সময়। স্পিকার ভোটাভুটির কথা বলা মাত্রই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। বেরতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহারা। তবে কী কারণে বিধানসভা কক্ষ ছেড়ে বেরতে হবে, তা নাকি বুঝতেই পারেননি পাঁচ বিধায়ক। তাঁরা হলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাসনের বিধায়ক কাজল শেখ, বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস এবং মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন। শেষমেশ বিধানসভা কক্ষের ভিতরেই থেকে যান তাঁরা।  

বিধানসভা সূত্রে খবর, ভোটাভুটির কথা স্পিকার বলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বেরতে পারেননি পাঁচ বিধায়ক। সে কারণে তাঁদের বিধানসভা কক্ষ থেকে বেরতে বাধা দেওয়া হয়। এদিকে, ওই পাঁচ বিধায়কের কাছে গিয়ে তাঁদের অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “আপনারা থেকে ঠিক করেছেন, ওরা বেরিয়ে গিয়েছে যাক।” তবে ওই পাঁচ বিধায়ক বিধানসভা কক্ষের ভিতরে থাকলেও, ভোটাভুটিতে বিরত থাকেন। ওবিসি সংশোধনী বিল ১৮৬ ভোটে পাশ হয়। ভোটদানে বিরত ৬ জন। বিপক্ষে ভোট দেন ১৭ জন।  


You might also like!