kolkata

2 years ago

Weather forecast: বৃষ্টি থামতেই দক্ষিণবঙ্গে অস্বস্তি; চড়ছে পারদও, ২১-২৬ আগস্ট উত্তরে বর্ষণের সতর্কতা

Kolkata Weather Forecast (File Picture)
Kolkata Weather Forecast (File Picture)

 

কলকাতা, ১৯ আগস্ট: দক্ষিণবঙ্গে আবারও থেমে গিয়েছে বৃষ্টি, আগামী ২১ আগস্ট পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য কমই থাকবে। ২২ আগস্ট থেকে আবার বৃষ্টি বাড়বে। একটু বেশি বাড়বে ২৩ এবং ২৪ আগস্ট নাগাদ। আপাতত তাপমাত্রা কোনও পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জন্য। ফলে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভব হবে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি কমে যাবে, আবার ২২ আগস্ট থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতার ক্ষেত্রে আগামী সপ্তাহের বুধ অথবা বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই সময়টা উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এইসব জেলাতে ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!