Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Governor CM Meet: বিমুখ মুখ্যমন্ত্রী, রাজ্যপালও সরছেন না নিজ অবস্থান থেকে! প্রসঙ্গ ভোট-পরবর্তী হিংসা

CV Anand Bose & Mamata Banerjee (File Picture)
CV Anand Bose & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের এক কর্মী গভর্নরের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা না-করার কড়া অবস্থান নিয়েছেন। মমতা নিতান্তই প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে রাজভবনের সামনের ফুটপাথে দাঁড়িয়ে বোসের সঙ্গে দেখা করলেও রাজভবনের ভিতরে ঢুকবেন না। 

অপরদিকে রাজ্যপাল বোস-ও এবার লোকসভা নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করবেন না বলে ঘোষণা করলেন। বোস রবিবার জানান, আক্রান্তরা যতদিন রাজভবনে গিয়ে দেখা করবেন, ততদিন পুলিশমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন না।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজভবনের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। চন্দ্রিমা প্রশ্ন তুলেছেন যার বিরুদ্ধে এই অপরাধমূলক কাজের অভিযোগ, তাঁর সঙ্গে কে দেখা করতে যাবে? একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, ভোটে বাংলায় প্রত্যাশিত সাফল্য পায়নি বিজেপি, সেই আক্ষেপ থেকেই রাজ্যপাল এমন বিবৃতি দিয়েছেন।

You might also like!