Breaking News

 

kolkata

3 years ago

Dilip Ghosh : তৃণমূল ভারতবিরোধী মানসিকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৭ জানুয়ারি  : তৃণমূল সরকার পড়ুয়াদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার টুইটারে প্রমাণ দাখিল করে তিনি লিখেছেন, “মমতা সরকার বিচ্ছিন্নতাবাদী শক্তির সমর্থক। ২০২৩-এর মাধ্যমিক টেস্ট পেপার ১৩২ পৃষ্ঠায় ইতিহাসের প্রশ্নপত্রের চিহ্নিত অংশটি দেখুন। ছাত্রদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশটিকে আজাদ কাশ্মীর হিসাবে চিহ্নিত করতে বলা হয়েছে। এই রাজ্য সরকার শুধু জঙ্গিদেরই মদত দিচ্ছে না, তরুণ ছাত্রদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরিরও চেষ্টা করছে৷ টিএমসি মানে দুর্নীতি, মিথ্যে এবং সন্ত্রাসবাদ।”

You might also like!