
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে বাজিমাত করলেন মুকেশ আম্বানি। সেদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ মনে হয়েছিল চাঁদের হাট। একদিকে মুকেশ আম্বানি, একদিকে সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আর মাঝখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিছুদিন আগেও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে। তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি তাঁর। বরং সেই জায়গায় মঞ্চে নজর কাড়লেন মুকেশ আম্বানি।
মুকেশের আশ্বাস, আগামী ৩-৪ বছরের মধ্যে এই রাজ্য়ে আরও ২০ হাজার কোটি বিনিয়োগ করা হবে। তিনি বলেন, আশ্বাস দিচ্ছি বাংলার শ্রীবৃদ্ধিতে চেষ্টা কোনও কসুর করবে না রিলায়েন্স।
অন্যদিকে কালীঘাট মন্দির সংস্কার প্রসঙ্গে তিনি বলেন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করছে রিলায়েন্স গোষ্ঠী। এই মন্দির যেমন দিদি আপনার হৃদয়ের কাছের তেমনি আমার ও নীতার( স্ত্রীর) মনের খুব কাছের। এই মন্দির সংস্কারের সুযোগ দেওয়ার জন্য় আপনার প্রতি আমরা কৃতজ্ঞ।
