Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

Derek O'Brien : ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় গরহাজির ডেরেক! এবার কি তলব অভিষেককে?

TMC MP Derek O’Brien
TMC MP Derek O’Brien

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্যামাক স্ট্রিটের ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হলেও হাজিরা দিলেন না তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার দুপুর ১২টার মধ্যে তাঁকে থানায় উপস্থিত হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন সাংসদ। পুলিশ সূত্রে খবর, ডেরেক ও’ব্রায়েনকে ফের নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই দ্বিতীয় নোটিস দেওয়ার বিষয়ে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

গত ২৭ আগস্ট বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন পুরসভার আধিকারিকরা। দপ্তরে থাকা ‘বেআইনি’ বিলবোর্ড খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। এমনকী মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানি চেষ্টার মামলাও রুজু হয়েছে। অশান্তির ঘটনায় শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ডেরেক। তিনিও সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেই অভিযোগ। সেই অভিযোগে রবিবার সকাল ৯টার পরই ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। কয়েকবার ডাকাডাকির পর ডেরেকের এক প্রতিনিধি বেরিয়ে আসেন। তাঁর হাতেই ডেরেককে সমনের নোটিস দেন আধিকারিকরা। সোমবার বেলা ১২টা নাগাদ শেক্সপিয়ার থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়। তবে তার আগেই আইনজীবী মারফত পুলিশে চিঠি পাঠান তৃণমূল সাংসদ। আগামী সাতদিন সময়ও চেয়ে নেন তিনি। এদিকে, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বুধবার অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে থানায় তলব করেছে পুলিশ।

ইতিমধ্যে অভিষেকের আইনজীবী অর্ক নাগ জানান, ‘‘ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খোলা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ নোটিস দিলেও কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেই নোটিস বা এফআইআরের কপি নেই। বারবার এমন হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা ইমেল পাঠানো হয়েছে পুলিশকে। প্রশ্ন করা হয়েছে, কেন ওয়েবসাইটে আপলোড করা হয়নি। সেটা একটা ত্রুটি বলে পুলিশকে মনে করিয়ে দেওয়া হয়েছে।” তবে তাঁরা হাজিরা দেবেন কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।


You might also like!