
কলকাতা, ১৫ জুন :বর্ষা প্রবেশ করলেও এখনই কমবে না গরম। দক্ষিণবঙ্গে (South Bengal) ফের তাপপ্রবাহের পূর্বাভাস। বৃহস্পতিবার কিছু জেলায় বৃষ্টিও হতে পারে।
আগামী সপ্তাহের গোড়ার দিকেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রবেশের জন্য ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি অনুকূল থাকবে।
শনিবার পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গে গরম থেকে রেহাই মিলছে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি হবে।
