Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Apocalypse: মাটির নীচে ঘনাচ্ছে বিপদ! বিপদের মুখে কলকাতা ও হাওড়া

kolkata (File Picture)
kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বরে ইন্টারন্যাশনাল অর্গানাইজ়েশন অফ সায়েন্টিফিক রির্সাচে প্রকাশিত একটি গবেষণাপত্রে ভূবিজ্ঞানীরা সতর্ক করেছেন, দুই শহরের মাটির নীচে একটা বড় অংশ ফাঁপা হয়ে যাচ্ছে। একসময়ে হয়তো পুরো শহরই ধসে পড়বে। চলে যাবে জলের তলায়! 

'কলকাতা, দ্য সিটি অন দ্য ক্রেডল' গবেষণাপত্রটির রচয়িতা ভূবিজ্ঞানী সুজীব কর এবং অন্যান্যরা। গবেষণায় বলা হয়েছে, কলকাতার লাগোয়া ব-দ্বীপের (ডেলটা) উৎপত্তি ও বিকাশ গত দু'হাজার বছর যাবৎ হচ্ছে। অপেক্ষাকৃত নবীন ডেল্টা হওয়ায় কলকাতার মাটির স্তর নরম। কলকাতার বিকাশ তিন শতকের কিছু বেশি সময় ধরে। কিন্তু তথাকথিত 'উন্নয়ন' নামক বুলডোজ়ার সাম্প্রতিক কালে বিধ্বংসী ভূমিকা নিয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, 'পৃথিবীর নানা অংশে উষ্ণতা বৃদ্ধিতে গ্লেসিয়ার গলে যাওয়ায় সমুদ্রে জলস্তরের উচ্চতা বাড়ছে। কলকাতা লাগোয়া তটভূমিও ব্যতিক্রম নয়। নোনা জল ঢোকার প্রবণতা বেড়েছে। এতে হুগলি নদীর জলস্তর বাড়ছে। সাগরের জোয়ারের তোড়ও বাড়ছে। ঘন ঘন সাইক্লোন হচ্ছে। সুজীবের মতে, 'এখানেই অশনি সঙ্কেত মিলছে। সমুদ্রস্তর বেড়ে যাওয়ায় তটবর্তী এলাকাগুলি ডুবে যাওয়াই স্বাভাবিক পরিণতি। এই তটভূমি কলকাতা থেকে খুব একটা দূরে নয়। ফলে কলকাতার কপালেও দুঃখ অনিবার্য।'

সুজীবের সংযোজন, 'ভাগিরথী বা গঙ্গার জল বহনের ক্ষমতা ছাপিয়ে যাওয়ায় নদীর তীর ভেঙেও জনপদ বিপণ্ণ করছে। আজকাল বেলুড় বা হাওড়ার নানা অংশে জোয়ারের জলে রাস্তা প্রায়ই ডুবে যাচ্ছে।' তিনি জানিয়েছে, ব্রিটিশ আমলে কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৩৩ মিটার উঁচুতে ছিল। সম্প্রতি তা নেমে এসেছে ৪.৩৬ মিটারে।

বেষণাপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মাটির তলা ফাঁপা হয়ে যাওয়া ও ক্রমেই জলস্তর নেমে যাওয়ায় ডায়ারিয়া ও আর্সেনিক দূষণের বিপদও দিনের পর দিন বাড়ছে। কলকাতায় তাপমাত্রার পারদ বাড়ার কারণে শহরের বুকে 'হিট আইল্যান্ড' সৃষ্টি হয়েছে।

গবেষণাপত্রে সমাধানের রাস্তা হিসেবে বলা হয়েছে, কলকাতার ভূস্তরের ভার বহনের ক্ষমতা বুঝে নির্মাণ সংক্রান্ত নিয়মকানুন কড়া হাতে বেঁধে দেওয়া প্রয়োজন। অপরিকল্পিত উন্নয়ন বা নির্মাণ ও মাটির তলা থেকে নির্বিচারে জল তোলা বন্ধ করে বিকাশের পথ খুঁজতে হবে।

You might also like!