Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Suhrid Dutta: প্রয়াত তাপসী মালিক হত্যা মামলায় মূল অভিযুক্ত তথা সিপিএম নেতা সুহৃদ দত্ত

Suhrid Dutta (File Picture)
Suhrid Dutta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকালে সিঙ্গুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় অপূর্বপুরে নিজের বাড়িতে প্রয়াত হন প্রয়াত তাপসী মালিক হত্যা মামলায় মূল অভিযুক্ত তথা সিপিএম নেতা সুহৃদ দত্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

তাপসী-মামলায় দু’মাস ১৯ দিন সিবিআই হেফাজতে ছিলেন সুহৃদ। তখন তাঁকে এক বার লাই ডিটেক্টরের সামনে বসানো হয়েছিল। জামিনে মুক্ত ছিলেন এই সিপিএম নেতা। গত কয়েক বছর ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সুহৃদের দাবি ছিল, তাঁর থেকে অনুমতি না নিয়েই লাই ডিটেক্টরের সামনে বসানোর সময়ে পায়ে-হাতে রাসায়নিক লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই তাঁর পায়ে দগদগে ঘা হয়ে যায় বলে দাবি ছিল তাঁর। সুহৃদের সঙ্গেই ওই মামলায় গ্রেফতার হয়েছিলেন আর এক সিপিএম কর্মী দেবু মালিকও।

উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে সিঙ্গুরের বেরাবেরি মৌজায় চাষের জমি থেকে তাপসীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। বিরোধীদের চাপের মুখে তাপসী হত্যার তদন্তভার সিবিআইকে দিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তা নিয়েও হুগলি সিপিএম দলের মধ্যে বুদ্ধের তীব্র সমালোচনা করেছিল। সুহৃদের হয়ে মামলা লড়ার জন্য ‘সিঙ্গুর ষড়যন্ত্র মামলা’ নামে তহবিল সংগ্রহ করেছিল সিপিএম। আনন্দবাজার অনলাইনের থেকেই সুহৃদের মৃত্যুর খবর শোনেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। সুহৃদের প্রয়াণের খবর শুনে তিনি বলেন, ‘‘অভিযুক্ত মারা গেলেন। কিন্তু তদন্ত এখনও শেষ হল না।’’

You might also like!