kolkata

3 years ago

SSC Notification on SC order: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ওপর ভিত্তি করে SSCর জারি করা নির্দেশিকায় বিভ্রান্তি

Acharya Sadan
Acharya Sadan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর চাকরি বাতিল নিয়ে স্কুল সার্ভিস কমিশনের জারি করা নির্দেশিকায় বিভ্রান্তি। ওই নির্দেশিকায় চাকরি বাতিল আপাতত স্থগিত রাখার কথা বলা হলেও যাদের চাকরি বাতিল হয়েছিল তারা ফের স্কুলে যেতে পারবেন কি না সেব্যাপারে কিছু জানানো হয়নি। এব্যাপারে কিছু জানায়নি মধ্যশিক্ষা পর্ষদও।

গত ১৩ এপ্রিল নবম – দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আপাতত ২৬ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের নির্দেশের পর নবম – দশম, গ্রুপ সি ও গ্রুপ ডিতে চাকরি খারিজের নির্দেশিকা আপাতত কার্যকর হবে না বলে জানিয়ে নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন। ইদের ছুটির মধ্যেই শনিবার এই নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু তাতে কোথাও উল্লেখ নেই যে চাকরি খারিজ স্থগিত হওয়ার ফলে ওই প্রার্থীদের ফের স্কুলে যেতে হবে কি না বা তাঁরা স্কুলে যেতে পারবেন কি না। এমনকী মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই নিয়ে কিছু জানানো হয়নি। জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছেও কোনও নির্দেশিকা পৌঁছয়নি।

স্কুল সার্ভিস কমিশনের নির্দেশিকাকে অস্পষ্ট বলে দাবি করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। তাঁদের দাবি, রাজ্য সরকার বিভিন্ন সময় নানা রকম নির্দেশিকা জারি করছে। ২ দিন আগে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবার একটা বিজ্ঞপ্তি জারি হল। কিন্তু যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তা স্পষ্ট হল না। সরকারের এই ভূমিকায় আইনি জটিলতা আরও বাড়তে পারে।

You might also like!